মাগুরা শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯, ২:১৫ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

“দক্ষ যুবক গড়ছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ শ্লোগান  নিয়ে  মাগুরা  শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (১ নভেম্বর) শুক্রবার সকালে শ্রীপুর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋনের চেক ও বিতরণের মধ্য দিয়ে  পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা  নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর  উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদল গণি শাহীন।

ক্যাডিট সুপার ভাইজার সেলিম জাহাঙ্গীরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম।

এ সময় অন্যান্যাদের মাঝে উপস্হিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান এম এম মুতাসিম বিল্লাহ সংগ্রামসহ আরো অনেকে।

শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের  আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানে ৬৭ জন উপকার ভোগীদের মাঝে ১৮ লক্ষ ৪০ হাজার টাকা চেক বিতরণ  করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ