মাগুরা শ্রীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯, ৮:০১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা শ্রীপুরে শুরু হয়েছে আওয়ামী যুবলীগের আয়োজনে মরহুম জননেতা আসাদুজ্জামান স্মৃতি স্মরণে হাডুডু প্রতিযোগিতা।আজ (২৮ অক্টোবর) সোমবার বিকেলে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দ্বারিয়াপুর ইউনিয়ন বনাম নাকোল ইউনিয়নের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী খেলায় দ্বারিয়াপুর ইউনিয়ন নাকোল ইউনিয়নে ৬-১ পরাজিত করে।

শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ,যুগ্ম-আহ্বায়ক সাকিব হাসান তুহিন,শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান মসিয়ার রহমানসহ আরো অনেকেই

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ