মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের বরইচারা বাজার থেকে (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকাল ৫ টা ৩৫ মিনিটের সময় ১০০ গ্রাম গাঁজা সহ লুৎফর রহমান বিশ্বাস ওরফে কুরবান আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।আটককৃত লুৎফর রহমান শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের গঙ্গারামখালী গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে।
এলাকাবাসির অভিযোগ,লুৎফর রহমান বরইচারা বাজারে সেলুন ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
পুলিশ জানান,গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের এসআই শাহরিয়ার হুসাইন রুবেল,এসআই লুৎফর রহমান,এসআই রাসেল মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ শ্রীপুর উপজলার বরইচারা বাজারে লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর থেকে লুৎফর রহমান বিশ্বাসের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
You must be logged in to post a comment.