মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা মাঠের পাঁকা রাস্তার উপর থেকে (৪ অক্টোবর) শুক্রবার সকালে ১৫০ গ্রাম গাঁজাসহ ফারুক মুন্সি (৩২) নামে ১ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।আটক ফারুক মুন্সি পূর্বশ্রীকোল গ্রামের মৃত সুজায়েত মুন্সির ছেলে।
পুলিশ জানান,গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে শ্রীপুর থানা এসআই মির্জা মোঃ জাহাঙ্গীর হোসেন, এএসআই রকিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে দরিবিলা মাঠের পাঁকা রাস্তার উপর থেকে ফারুক মুন্সি নামে ১ ব্যাক্তির নিকট থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
You must be logged in to post a comment.