মাগুরা শ্রীপুরে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ৮:০০ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

আজ (২০ অক্টোবর) রবিবার মাগুরা জেলা পুলিশের আয়োজনে কাবাডি টুর্নামেন্ট মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ডিসি পার্কে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার খান মোহাম্মাদ রেজোয়ান ।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম হোসেন,শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন,শ্রীপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মুসাফির নজরুল,শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মসিউর রহমান প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ