মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া মাদ্রাসা মোড় এলাকায় (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের সময় ১৪ পিচ ইয়াবা সহ সান মন্ডল (২২) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।আটককৃত যুবক শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামের মতিয়ার মন্ডলের ছেলে।
পুলিশ জানান,গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের এসআই শাহরিয়ার হুসাইন রুবেল,এএসআই উজ্জ্বল কুমার দাস ও সঙ্গীয় ফোর্স সহ শ্রীপুর উপজেলার খামারপাড়া মাদ্রাসা মোড়ে সাজ্জাদের মুদি দোকানের সামনে থেকে সান মন্ডলের কাছ থেকে ১৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
You must be logged in to post a comment.