মাগুরা শ্রীপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন ৫০,০০০ টাকা জরিমানা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯, ৫:৫০ অপরাহ্ন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরা শ্রীপুর ইউনিয়নের গংগারামখালি গ্রামে  গড়াই নদী হতে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা রহমান, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা করেন।

উক্ত স্হানের ড্রেজার মেশিন, পাইপ ইত্যাদি জব্দ করা হয়েছে।

জানা গেছে, অনেক দিন ধরে,  অবৈধ ভাবে এই নদী থেকে বালু উত্তোলন করছে, কিছু অসাধু ব্যবসায়ীরা। কিছু দিন বালু উত্তোলনের কাজ বন্ধ থাকলেও আবার নতুন করে অবৈধ ভাবে বালু উত্তোলন শুরু করাই, প্রশাসনের নজরে পড়ে।এবং প্রশাসন ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে, পঞ্চাশ হাজার টাকা জরিমানা সহ বলো উত্তোলনের সরমজাম জব্দ করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব, দিলারা রহমান বলেন, পরিবেশের হুমকি সৃষ্টি করে এভাবে বালি উত্তোলণ করলে,  এভাবে বালি উত্তোলণ  না করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন । অন্যথায়, আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে কঠোরভাবে দমন করা হবে এরুপ অন্যায় কর্মকান্ড।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ