মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
আজ (৩ ডিসেম্বর) শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার ছোট জোকা গ্রামের মাঠে মরিচ ব্যবসায়ী জালাল মোল্যার লাশ উদ্ধার করেছেন শ্রীপুর থানা পুলিশ।নিহত মরিচ ব্যবসায়ী জালাল মোল্যা (৫০) শ্রীপুর উপজেলার ছোট জোকা গ্রামের আবু তালের মোল্যার ছেলে।পুলিশ আত্মহত্যার সম্ভাবনার কথা জানালেও পরিবারের সদস্যরা এটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করছেন।
নিহতের পরিবারের লোকজন বলেন,বৃহস্পতিবার স্বামী জালাল হোসেন লাঙ্গলবাধ বাজারে যায়।কিন্তু রাত ৯টার পর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায় না।পরে শুক্রবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বেশ দূরে খোলা মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।পুলিশ লাশটি উদ্ধারের পর বিকালে ময়না তদন্তের জন্যে মাগুরা সদর হাসপাতালের পাঠায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,লাশের শরীরে কোথায়ও আঘাতের কোনো চিহ্ন নেই।এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা সম্ভব হবে।
You must be logged in to post a comment.