মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামের কৃতি সন্তান,ঢাকাস্থ শ্রীপুর উপজেলা সমিতি মাগুরার সাবেক সাধারণ সম্পাদক,ঢাকাস্হ বৃহওম যশোর ও মাগুরা জেলা সমিতির অন্যতম সংগঠক,বিশিষ্ঠ সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম তপন চৌধুরী ব্রেন ষ্ট্রোক জনিত কারনে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়।মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২ মে রবিবার আনুমানিক ১১ টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ব্যাক্তিগত জীবনে তিনি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন।পরিবার পরিজন নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মীরপুর-২ এলাকায় নিজ বাসভবনে বসবাস করে আসছিলেন।মৃত্যুকালে তিনি সহধর্মিনি,৩ ছেলে,১ মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গিয়েছেন।
গত ৩ মে সোমবার বাদ যোহর তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে ঢাকা মীরপুর বুদ্ধিজীবী কবরস্হানে সমাহিত হয়।
You must be logged in to post a comment.