মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের টিওরখালি গ্রামে গত শনিবার (৬ জুলাই) গভীর রাতে আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে পাঠ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার স্কুলের পরীক্ষা শেষে সে বাড়ি এসে রাত ১০ টা পর্যন্ত ঘরে টিভি দেখে ঘুমিয়ে পড়ে৷ এ সময় অজ্ঞাত দুস্কৃতিকারী টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার হাত,পা ও মুখ বেঁধে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে যায়৷সেখানে ধর্ষণ শেষে তাকে হত্যা করার উদ্যেশ্য গলায় দড়ি বেঁধে রেখে পালিয়ে যায়।
পরে গভীর রাতের দিকে বৃষ্টি হলে মেয়েটির কিছুটা জ্ঞান ফিরে আসে।পরে ঐ অবস্থায় সে পাট ক্ষেত থেকে হামাগুড়ি দিয়ে উঠে এসে তার চাচা বাড়ি পর্যন্ত গিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলে।এ সময় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ সয্যা হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৷
এ বিষয়ে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান,থানায় এ ব্যাপারে কোন মামলা হয়নি৷তবে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ডাক্তারী পরীক্ষা শেষ হলে বিস্তারিত জানা যাবে।
You must be logged in to post a comment.