মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সরকার মাক্স পরিধান বাধ্যতামূলক করায় মাগুরায় বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ মাক্স ছাড়াই চলাফেরা করছে। সচেতনতা বৃদ্ধিতে যুবলীগের হট লাইন টিম কাজ করছে।
মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের নির্দেশে জেলা যুবলীগের হট লাইন টিম শহরের কলেজ রোডে, ভায়না মোড়, কাঁচা বাজার, ঢাকা রোড, পুরাতন বাজার, চৌরঙ্গী মোড়, নতুন বাজারসহ বিভিন্ন স্পটে গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাক্স বিতরণ করছেন।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নের্তৃত্বে প্রতিদিন এ হট লাইন টিম করোনার পাশাপাশি ডেঙ্গু বিষয়েও মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া এই করোনার মধ্যেও প্রতিদিন হাসপাতালে গিয়ে সাধারণ রোগীদের খোঁজ খবর নেয়া ও তাদের সঠিক চিকিৎসা প্রাপ্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
You must be logged in to post a comment.