মাগুরা মহম্মদপুর বাজারে প্রধান সড়কের বেহাল দশা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ জুলাই, ২০১৯, ৯:১৬ অপরাহ্ন
মাগুরা মহম্মদপুর বাজারে প্রধান সড়ক

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরা মহম্মদপুর বাজারে প্রধান সড়কের বেহাল দশা। সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি। সাধারণ মানুষ যানবাহনে চরতেও আতঙ্ক  প্রকাশ করছে।

একটি   দুর্ঘটনায় যেতে পারে অনেক মানুষের প্রাণ। ভুক্তভোগীরা জানান  দুনিয়া এড়াতে মাগুরা মহম্মদপুরের প্রধান সড়কটির চলমান কাজ তারাতারি শেষ না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। বৃষ্টি নামলে প্রধান সড়কটিতে পানি জমে থাকে। সাধারণ যানবহন তো সড়কটি দিয়ে চলতেই পারছে না, এবং ভারি যানবহন চলাচলেও দুর্ভোগের শেষ নেই। যেখানে সেখানে গাড়ির চাকা ডেবে যাচ্ছে এবং দুর্ঘটনা শিকার হচ্ছে।

বড় ধরনের দুর্ঘটনা হবার আগে রাস্তাটির চলমান কাজ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ