আশিষ সাহা জনি মহম্মদপুর মাগুরা প্রতিনিধি ।।
মাগুরার মহম্মদপুরে আজ সোমবার বিকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ অাসিফুর রহমান এ তথ্য কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন, থানা অফিসার ইনচার্জ মোঃ বরিউল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ বেবী নাজনীন, পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী, তথ্য সেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতু,সহকারী তথ্য সেবা কর্মকর্তা এশিয়া জাহান তন্দ্রা ও আফসানা মিতু সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।
এ উদ্বোধনের মাধ্যমে এই তথ্য সেবা সংক্রান্ত কার্যক্রমের পথচলা শুরু হলো।