মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
গতকাল (২ অক্টোবর) বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মন্ডলগাতি গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বের রাস্তার উপর থেকে ৯০ পিস ইয়াবাসহ শিমুল মোল্যা (২৫) নামে এক যুবককে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।আটককৃত শিমুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের উসমান মোল্যার ছেলে।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান,বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মহম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
You must be logged in to post a comment.