মাগুরা মহম্মদপুরে ২ বাসের মধ্যে আটকা পড়ে বাস হেলপার নিহতShawkat

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯, ৮:৩১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা মহম্মদপুর উপজেলা সদর বাসস্ট্যান্ডে আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে ২ যাত্রীবাহী বাসের মাঝে পড়ে আবু বক্কর (১৫) নামে এক বাস হেলপারের মুত্যু হয়েছে। নিহত আবু বক্কর মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের গোলাম রসুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, বিকাল সাড়ে ৩ টার দিকে বক্কর যে যাত্রীবাহী বাসটিতে কর্মরত সেই বাসটিকে পেছন দিকে যাওয়ার জন্য পেছনে দাঁড়িয়ে সংকেত দিচ্ছিল।হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে ধাক্কা লাগে।এ সময় দুই বাসের মাঝে আটকা পড়ে আবু বক্কর ঘটনাস্থলেই নিহত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ