মাগুরা মহম্মদপুরে বিদ্যুৎ স্পর্শে গৃহবধুর মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ৭:২৫ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা মহম্মদপুর উপজেলার দ্বাতিয়াদহ গ্রামে ঘরের মেঝে পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে রুপালি বেগম (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।সে দ্বাতিয়াদহ গ্রামের জয়নাল বিশ্বাসের স্ত্রী।

পরিবারিক সূত্রে জানা যায়,রুপালি বেগম (২২) সকালে ঘরের মেঝে পরিস্কার করতে গেলে সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান।এ সময় বিদ্যুৎ স্পর্শ হয়ে গুরুতর আহত হন।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসজ তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়ে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ