মাগুরা প্রতিনিধি।।
মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮ টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।আধা ঘণ্টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।সংঘর্ঘের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
এলাকাবাসি সূত্রে জানা যায়,নারিকেল বাড়ীয়া গ্রামের সাবেক মেম্বর ওয়াদুদ ও একই এলাকার আমিনুর গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বিরোধকে কেন্দ্র করে উভয় গ্রুপের লোকজন দেশী অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন কোনো পক্ষই এলাকায় নাই। এ ব্যাপারে থানায় কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
You must be logged in to post a comment.