আশিষ সাহা জনি মহম্মদপুর মাগুরা প্রতিনিধি ।।
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি এনজিও সংস্থা ফাউন্ডেশনের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইডের 788সহযোগিতায় অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহের দায়বদ্বতা প্রকল্পের আওতায় ”উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, আবু আব্দুল্লাহেল কাফি। উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব বিপ্লব রেজা বিকো,বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শিকদার মিজানুর রহমান উপস্থিত ছিলেন ।