মাগুরা মহম্মদপুরে ইদুর মারা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবক নিহত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ৯:১৭ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা মহম্মদপুর উপজেলার পাল্লা এলাকায় আজ (১১ অক্টোবর) শুক্রবার রাতে নিজ জমিতে ইদুর মারা বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়ে রহিম (২২) নামের এক যুবক মারা গেছে।রহিম পাল্লা এলাকার  ওহিদ  মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়,ইদুরের উপদ্রব ও ফসলি জমির ক্ষতি রক্ষার্থে জমিতে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।রাতে অসাবধান বসত ইদুর মারা ফাঁসে স্পর্শ লাগলে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস ইদুর মারা বিদ্যুৎতের ফাঁদে স্পর্শ হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ