মাগুরা মহম্মদপুরে অবৈধ ভাবে লক্ষ টাকার সরকারী  গাছ কর্তনের অভিযোগ উঠেছে

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ৯:২০ পূর্বাহ্ন

আশিষ সাহা জনি মহম্মদপুর ,মাগুরা ।।

মাগুরা মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের চিত্তবিশ্রাম এলাকায় পানি উন্নয়নবোর্ডের খালপাড়ের  সরকারী গাছ কর্তনের অভিযোগ উঠেছে, স্থানীয় কয়েকজন ব্যাক্তির বিরুদ্ধে।


জানাগেছে, চিত্তবিশ্রাম এলাকার  নজরুলসহ কয়েকজন পানি উন্নয়নবোর্ডের খালপাড়ের  কয়েকশত গাছ  রাজ্জাক ব্যাপারী নামে এক কাঠ ব্যাবসায়ীর নিকট বিক্রয় করে দিয়েছেন ।
১৯ জুন বুধবার সকালে কাঠ ব্যবসায়ী সর্বশেষ একটি রেইন্ট্রি গাছ কাটতে থাকলে এলাকাবাসী বাধা দেয় এবং পানিউন্নয়নবোর্ডকে বিষয়টি অবহিত করেন। পরে  অবৈধ ভাবে সরকারি গাছ কর্তন করছে, এমন খবর পেয়ে ,স্থানীয় সাংবাদিকরা সংবাদ  সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌছালে গাছকাটা বন্ধ হয়ে যায়।
স্থানীয় নবীর হোসেন,খায়ের,সিরাজ মোল্যাসহ কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, খাল পাড়ের প্রায় কয়েকশত গাছ কেটে নেওয়া হয়েছে  ।
দীঘা ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম হীরু মিয়া জানান, খালপাড়ের প্রায় দুইশত গাছ বিক্রেতাদের নামের তালিকা ইউএনও অফিসে আবেদনের মাধ্যমে জমা দেওয়া আছে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আসিফুর রহমান বলেন,এটি  পানি উন্নয়নবোর্ডের ব্যাপার । তিনি কখনো  কাউকে কোন গাছ কাটার অনুমোদন দেন নাই।
পানি উন্নয়নবোর্ডের এসও আলমগীর হোসেন বলেন, খালপাড়ের গাছ কাটার বিষয়ে পানি উন্নয়নবোর্ডের পক্ষ থেকে কাউকে কোন অনুমোদন দেওয়া হয়নি।
 আলমগীর হোসেন  বলেন  অনুমোদন ছাড়া গাছ কাটা ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ