মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন,সভাপতি মজিদ এবং সাধারণ সম্পাদক শাহীন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ৭:৫৭ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ (১৫ জানুয়ারি) বুধবার সম্পন্ন হয়েছে।সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহন চলে।নির্বাচনে এ্যাড. আবদুল মজিদ সভাপতি এবং এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি এ্যাড. সামসুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফারহানা জুবায়রা, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.নুরুজ্জামান শাহীন,হিসাব নিরীক্ষক এ্যাড. আনোয়ার জাহিদ,কোষাধক্ষ এ্যাড. মিজানুর রহমান ফিরোজ, গ্রন্থাগারিক এ্যাড. আয়ুব হোসেন সুরুজ,ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড. অজেদা সিদ্দিকী এবং কার্যকরি সদস্য এ্যাড. মশিয়ার রহমান,এ্যাড. অমিত কুমার মিত্র,এ্যাড. ফারুক আকতার খান বিপ্লব,এ্যাড. আবু মুছা,এ্যাড. মনিরুল ইসলাম সিদ্দিকী এবং এ্যাড. শামস উল হুদা চৌধুরী।

নির্বাচন শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার এ্যাড. শফিকুল ইসলাম বাবলু ফলাফল ঘোষণা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ