মাগুরা জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ আওয়ামীলীগ নেতা জনাব পঙ্কজ সাহা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ জুন, ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ন

 

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাগুরা জেলার সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও তরুণ আওয়ামীগ নেতা জনাব পঙ্কজ সাহা।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,পবিত্র মাহে রমজানে কঠোর সিয়াম সাধনার পর সমগ্র বাংলাদেশের ন্যায় মাগুরা জেলাবাসীর উপর পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।

পবিত্র ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল নাগরিকের জীবন। পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ।উৎসব মুখর পরিবেশে সকলের ঈদ হয়ে উঠুক আনন্দঘন ও নিরাপদ।

তিনি আরো বলেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেখানো পথ ধরে দারিদ্রমুক্ত,ক্ষুধামুক্ত,উন্নয়নশীল ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ