মাগুরা জাহান প্রাইভেট হাসপাতাল ও ডাক্তার মাসুদুল হকের নিষেধাজ্ঞা প্রত্যাহার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৮:১৮ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরায় বহুল আলোচিত জাহান (প্রাইভেট) হাসপাতাল এবং ডাক্তার মাসুদুল হকের উপর থেকে স্বাস্থ্য বিভাগের জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

গত (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার মাগুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রেরিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অফিস আদেশটি ওই হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদুল হকের কাছে পাঠানো হয়েছে।

গণমাধ্যমে সংবাদ সংবাদের সূত্র ধরে মাগুরা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে গত (১৭ জুলাই) মাগুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে জাহান (প্রাইভেট) হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদুল হককে সকল প্রকার চিকিৎসা কার্যক্রম থেকে বিরত থাকার জন্যে নির্দেশ দেয়া হয়।

ওই ঘটনার পর (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা পূর্বের নিষেধাজ্ঞা পত্রের সূত্র ও স্বারক উল্লেখ করে তার কার্যালয় থেকে জারিকৃত পত্রটি প্রত্যাহার করে নিয়েছেন।

ডাক্তার মাসুদুল হক জানিয়েছেন,মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে “রেজিস্টার্ড চিকিৎসক হিসাবে কার্যক্রম চালনা” বিষয়উল্লেখিত “সিএস/মাগুরা/শা-১/২০১৯/১৯০২” স্মারকে প্রেরিত অফিস আদেশটি ইতোমধ্যে হাতে পেয়েছি।

এ বিষয়ে মাগুরা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন বলেন,আমরা অভিযোগ দিয়েছি বৃহত্তর স্বার্থে।কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব রাষ্ট্রের,স্বাস্থ্য প্রশাসনের।তারা কীভাবে কোন প্রেক্ষিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সেটি তারাই জানে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বলেন,এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।ওই কমিটির সিদ্ধান্ত ও তদন্ত রিপোর্ট অনুযায়ী তাঁর সকল কাগজপত্র বৈধ হওয়ায় ইতোপূর্বে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ