মাগুরা ও ঝিনাইদহ জেলার ২ ইউনিয়নের বিরাজমান সমস্যা সমাধানের উদ্যোগ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ জুন, ২০২০, ৭:৫১ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধলহরা চন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের মধ্যকার বিরাজমান লাঙ্গলবাঁধ বাজার কেন্দ্রিক সমস্যা সমাধানে আজ ৬ জুন শনিবার সকােল লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ সভার আয়োজন করা হয়।

এ সময় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা, শ্রীপুর থানা ভাররপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ, শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গয়েশপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা জানান, বিশেষ সভার মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে আমাদের ২ ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তিতে মিমাংশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন, বিশেষ সভার মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের পথ অনেকটা সুগম হয়েছে। দুই ইউনিয়নের চেয়ারম্যানকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। পরবর্তিতে দুই উপজেলা চেয়ারম্যানের বিষয়টা নিষ্পত্তি করবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ