মাগুরায় ৩ ভ্যান চোর আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯, ৫:৫৮ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় ভ্যান চুরি করতে গিয়ে গতকাল (৩ আক্টোবর) বুধবার জনতা ৩ জনকে আটক করেছে।আটককৃতরা হলেন,মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামের আবু বক্কর সিদ্দিকির ছেলে বাবুল হোসেন (২৫),একই গ্রামের সামাদ সর্দ্দারের ছেলে স্বপন সর্দ্দার(২৫) এবং কাসেম সর্দ্দারের ছেলে রানা সর্দ্দার (২৪)।

মাগুরা সদর থানার এসআই আব্দুল্লাহ আল বাতেন জানান,মাগুরা সদর উপজেলার ইটখোলা বাজার থেকে বিকাল ৩ টার দিকে ব্যাটারি চালিত ভ্যান চুরি করার সময় ৩ জনকে আটক করে স্থানীয়রা।এসময় রাস্তায় জনতা রশি দিয়ে বেঁধে আটককৃত ৩ জনকে ঘোরায়।

পরে ঘটনাস্থানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে তাদেরকে থানা হেফাজতে আসা হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ