মাগুরায় ২৬৩ বোতল ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান মালিক আটক
মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরায় ২৬৩ বোতল ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান মালিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার উত্তরপাড় গ্রামের মোসলেম উদ্দীন ঘরামির ছেলে মোঃ হাসান(৩৭)।
সে নিজেই ঐ কাভ্যার্ডভ্যানের মালিক ও মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে। হাসান ২০১৭ সালে নারায়ণগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলের একটি মামলা আছে বলে জানান। হাসান ২৫০ রোল কাপড় নিয়ে যশোর বেনাপল থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। গতকাল ২১ শে অক্টোবর ২০১৯,রাত ১১.০০টার সময় মাগুরা ভায়নার মোড়ে ক্যাভার্ডভ্যানটি এসে পৌঁছালে মাগুরা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম (হেড কোয়াটার) ও অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব(সার্কেল সদর) এর তত্ত্বাবধানে,ডিবির ওসি এস আই নাসিরের নেতৃত্বে,ইনেসপেক্টর আবুল কাশেমসহ ডিবি পুলিশের একটি দল কাভার্ডভ্যানসহ ২৬৩ টি বোতল ফেনসিডিল আটক করে। এ বিষয়ে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানায় মাগুরা সদর থানা পুলিশ।
You must be logged in to post a comment.