মাগুরায় ১১ দফা দাবিতে বৃহত্তম যশোর সমিতির সংবাদ সম্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ৮:০১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

ব্রিটিশ ভারতের অন্যতম প্রাচীণ জনপদ যশোরকে বিভাগ ঘোষণা, শত বছরের পুরাতন যশোর বিমান বন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোরে ৪টি অর্থনৈতিক জোন স্থাপনসহ এ অঞ্চলে উন্নয়নে মোট ১১ দফা দাবিতে শনিবার সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপুল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম আরজু, সাংগঠনিক সম্পাদক মিয়া মাসুদুর রহমান, হাবিবুর রহমান হাবিব (সাধারন সম্পাদক, যশোর শাখা) দপ্তর সম্পাদক ফারুক হোসেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম শফিক, তেহরান আলম টুটুল, রূপক আইচ, অমিত মিত্র প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহত্তর যশোর মুক্তিযুদ্ধসহ জাতীয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উন্নয়নের সুষম সুবিধা থেকে সব সময় বঞ্চিত। কৃষিক্ষেত্রসহ ব্যবসা-বাণিজ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যশোর। পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মাসেতু এখন আমাদের সময়ের দাবি।

এছাড়া বেনাপোল স্থল বন্দরের আধুনিকায়ন, যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, বৃহত্তম যশোরের প্রতিটি জেলায় অর্থনৈতিক জোন তৈরির পাশাপাশি সকল জেলায় রেল ও গ্যাস সংযোগ স্থাপনের দাবি জানান তারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ