মহসিন মোল্যা,মাগুরা।।
সকল বিভেদ ভূলে,বিভিন্ন সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ধর্মীয়,সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে “হিন্দু স্টুডেন্ট ফোরাম” নামে একটি সামাজিক সংগঠন মাগুরা জেলা কমিটির আত্বপ্রকাশ হয়েছে।
কমিটিতে শেখর সরকারকে সভাপতি এবং তম্ময় বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির সভাপতি শিখর সরকার জানান,আমি হিন্দু স্টুডেন্ট ফরমের মাগুরা জেলা শাখার সভাপতি আমি চাই আমার জন্য কারো কোন উপকার না হোক কিন্তু আমার দ্বারা যেন কারো যেন ক্ষতি না হয়।
আমি আর আমার সংগঠনের নেতা কর্মিরা সব সময় মানুষের পাশে থেকে উপকার করতে চাই সে হিন্দু বা মুসলিম হোক আমরা সবাই মানুষ।এমনকি আমার সোনার বাংলাদেশে যেন কোন হিন্দু নির্যাতিত না হয়।
You must be logged in to post a comment.