মহশিন মোল্যা, মাগু।।
আজ (১১ অক্টোবর) দুপুরে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের আবালপুর ছোট ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতরা হলেন অবসর প্রাপ্ত সেনা সদস্য পিকুল মোল্যা এবং আরজিনা বেগম।
স্বজনরা জানান,দুপুরে ঝিনাইদহ থেকে ছেড়ে দ্রুত গতির পূর্বাশা পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়।এ সময় ঘটনাস্থলেই নিহত হন তারা।নিহত আরজিনা বেগম বাংলদেশ চিকিৎসক সমিতির সভাপতি ও বাংলাদেশ আয়ুর্বেদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমানের স্ত্রী। পিকুল মোল্যা ডাঃ মিজানের বোন জামাই।তারা মাগুরা থেকে নিজ গ্রাম শ্রীরামপুর একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান,বাসটি একটি অটোরিক্সা সাইড দেয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।বাসটি আটকে সক্ষম হয়েছে পুলিশ।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।