মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ফরিদ হোসেনu (২২) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।এ সময় গুরুতর আহত ট্রাক চালক রুবেল হোসেন (২৫)।
আজ ১১ মে শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে এ দুর্ঘটনা ঘটে।আহত চালককে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত ট্রাক চালক রুবেল হোসেন জানান,চট্রগ্রাম থেকে ট্রাকে করে বিটুমিন নিয়ে তিনি খুলনা যাচ্ছিলেন।মাগুরার সীমাখালী এলাকায় পৌছানোর পর একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মুখোমুখি আঘাত লাগে।এ সময় তার ট্রাকে থাকা হেলপারসহ তিনি গুরুতর আহত হন।
স্থানীরা তাদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকের হেলপার ফরিদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাক হেলপার ও আহত ট্রাক চালকের বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা এলাকা।
You must be logged in to post a comment.