মাগুরায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ মে, ২০১৯, ৮:২৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক জনাব আলি আকবর।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ান,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব আবু নাসির বাবলু।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ