মাগুরায় সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯, ১১:২৬ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় বিশ্বসেরা অল রাউন্ডার মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসানকে আইসিসি ২ বছরের জন্য নিষিদ্ধ করলেও,সহযোগিতার জন্যে ১ বছর স্থগিত করে।

সাকিব আল হাসান নিষিদ্ধ করার ক্ষোভে ফুঁসছে তার নিজ জেলা মাগুরার মানুষ। বুধবার সকালে মাগুরা সরকারি কলেজের সামনে মানববন্ধন করেছে মাগুরার সচেতন জনগণ। তারা বিসিবি থেকে পাপনকে প্রত্যাহার করার দাবি জানিয়েছে।

(২৯ অক্টোবর) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের শাস্তির ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি উল্লেখ করেছে, ২০১৮ সালে চার মাসের মধ্যে তিনবার জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তা পেয়েছিলেন সাকিব। কিন্তু কোনোবারই তা জানাননি আইসিসিকে। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ