মহসিন মোল্যা,মাগুরা ।।
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় পালিত হয়েছে ৪৮ তম সমবায় দিবস।
আজ (২ নভেম্বর) শনিবার সকালে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও ব্যবসায়ীবৃন্দের যৌথ আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অলোচনা সভার সভাপতিত্ব করেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আলী আকবর,মাগুরা জেলা পুলিশ সুপার খাঁন মোহম্মদ রেজোয়ান,মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান,মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল,বিভিন্ন সমবায় ব্যবসায়ীসহ অনেকে উপস্থিত ছিলেন ।
সভায় সমবায়ীরা তাদের দুঃখ, দুর্দশার কথা তুলে ধরে বলেন, বর্তমান সময়ে এনজিওর কারণে সমবায়ীরা তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে পারছেন না। সমাবায়ের মাধ্যমে অনেক উন্নয়ন কাজ করা সম্ভব। কিন্তু সমবায় দিবসে এর বিভিন্ন দিক ও সমস্যা নিয়ে অলোচনা হলেও পরে আর এর গুরুত্ব থাকেনা। তাই সমবায় সমিতির প্রতি সবার গুরুত্ব দেওয়া উচিত। সভা শেষে সেরা সমবায়ীকে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া মহম্মদপুর,শালিখা এবং শ্রীপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
You must be logged in to post a comment.