মহসিন মোল্যা,মাগুরা।।
২০০৬ সালে বিএনপি ও জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত মাগুরা সদর উপজেলার ৯ নং চাউলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জিনারুল ইসলামের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল (২৮ অক্টোবর) সোমবার সন্ধ্যা ৬ টায় জামরুলতলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান,যুগ্ন-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ,যুগ্ম-আহ্বায়ক সাকিব হাসান তুহিন,যুগ্ম-আহ্বায়ক আশরাফ খাঁন সহ জেলা এবং বিভিন্ন উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।