মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরায় আওয়ামী যুবলীগের উদ্যোগে বুধবার (৪ ডিসেম্বর) বুধবার বিকালে মাগুরা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজজুল হক মনি-এর ৪১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শেখ ফজজুল হক মনি-এর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেঁটে জন্মবার্ষিকী পালন করে নেতাকর্মিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু,জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন।
মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান,যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ,যুগ্ম-আহ্বায়ক খাঁন আশরাফ আলী,যুগ্ম-আহ্বায়ক সাকিব হাসান তুহিন সহ মাগুরা জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজজুল হক মনির স্মৃতিচারণ করেন।এবং তাঁর আদর্শে অনুপ্রানিত হয়ে যুবলীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.