মাগুরায় মোটর শ্রমিকদের সাংবাদিক সম্মেলন,যাত্রীবাহী পরিবহন বন্ধের হুমকি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ২:৪৩ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা ।।

মাগুরার উপর দিয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধের হুমকি দিয়েছে মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং বাস-মিনিবাস মালিক গ্রুপ।

(১৫ জুলাই) মঙ্গলবার দুপুরে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে উভয় সংগঠনের নেতৃবৃন্দ মাগুরার উপর দিয়ে সকল প্রকার পরিবহন চলাচলের ক্ষেত্রে এই হুমকি দিয়েছেন।

আজ দুপুরে শহরের ঢাকা রোড মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়নের  সভাপতি ইমদাদুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন মাগুরা মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাইদ,সাধারণ সম্পাদক ইছাহক মন্ডল,যুগ্ম-সাধারণ মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক ফুরকান হোসেন,মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন সহ আরো অনেকেই।

শ্রমিক ও মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, প্রায় ৩০ বছর ধরে মাগুরার বাস ঝিনাইদহ হয়ে যশোর খুলনায় দুরপাল্লার এক্সপ্রেস হিসেবে চলাচল করে আসছে।সম্প্রতি সম্পূর্ন গায়ের জোরে মাগুরার মালিকদের যাত্রীবাহী পরিবহনগুলো ঝিনাইদহের আরাপপুর যেতে দিচ্ছেনা ঝিনাইদহ মালিক সমিতি।এমন কি মাগুরার মালিকদের কোন রিজার্ভ বাস ও ঝিনাইদহ অতিক্রম করতে না দিয়ে ফিরিয়ে দিয়ে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে।

তারা আরো বলেন, প্রশাসন ঝিনাইদহ জেলার মালিক সমিতির অযৌক্তিক অন্যায় অত্যাচার বন্ধ না করলে অবিলম্বে মাগুরার উপর দিয়ে ঝিনাইদহের সকল বাস চলাচল বন্ধ করে দেয়া হবে।

বক্তারা বিদ্যমান এই সমস্যার সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট এলাকার রজনৈতিক নেতাদের হস্তপেক্ষ দাবি করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ