মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত কাপড় ব্যবসায়ী নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ৮:২৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা সদর উপজেলার ভারাশিয়া নামক স্হানে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (৩০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত মিলন হোসেন বগিয়া  ইউনিয়নের সিরিজদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। নিহত মিলন হোসেনের আলোকদিয়া বাজারে স্বর্ণালী বস্ত্রালয় নামে একটি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

মাগুরা সদর থানার এস আই হাবিব জানান, নিহত মিলন হোসেন তার কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মাগুরা শহর হতে কাপড় কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভারাশিয়া এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে অপর প্রান্ত থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা মিলন হোসেনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ