মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ৯:২২ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ রাজধানী শাখা’র উদ্যোগে গতকাল (১৬ অক্টোবর) বুধবার বিকাল ৫ টা ১৫ মিনিটে সাংগঠনিক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের রাজধানী শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ সচিব প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম খান, দপ্তর সচিব আবদুর রব,প্রচার সচিব মোঃ মহসিন,সমাজ কল্যাণ সচিব মোঃ মাসুদ, প্রতিরোধ যোদ্ধা গারবিয়েল চামবুগং,রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তপন সেন, প্রকৌশলী নাজিম উদ্দিন, শারমিন সুলতানা, ইলিয়াস পাটোয়ারী, আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের রাজধানী শাখার সদস্য সচিব এ্যাড. এনামুল হক।

এ সময় বক্তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কোন বিকল্প নাই।মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধারন করে এগিয়ে যাবো আমরা সম্মুখ পানে।জননেত্রী শেখ হাসিনার দূর্নীতির বিরোধী অভিযানকে আমরা সাধুবাদ জানাই এবং জননেত্রী শেখ হাসিনার এই দূর্নীতি বিরোধী অভিযানের সাথে একাত্বতা ঘোষনা করছি।সেই সাথে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে সকল নেতাকর্মীদের একত্রে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ