মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জোকা মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ব্রীজটি ভেঙ্গে পড়েছে।জোকা থেকে নবগ্রাম যাতায়াতের একমাত্র মাধ্যম ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসির জনদূর্ভোগের শেষ নাই।জনদূর্ভোগ লাঘবে এলাকাবাসির উদ্যোগে ব্রীজের উপর তৈরী করা হয়েছে বাঁশের চরাট।
এলাকাবাসি জানান,জোকা হইতে নবগ্রাম রাস্তার কাজের সময় ভারী যানবাহন চলার ফলে ব্রীজটি প্রায় ২ মাস আগে ভেঙ্গে পড়ে।ভাঙ্গা এই ব্রীজের উপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে থাকে।শেষ পর্যন্ত ব্রীজটি মেরামত না হওয়ায় এলাকাবাসির উদ্যোগে ব্রীজের উপর বাঁশের চরাট দিয়ে যাতায়াতের উপযোগী করা হয়েছে।আমরা এলাকাবাসি দ্রুত এই ব্রীজটি সংস্কারের দাবি জানাচ্ছি।
You must be logged in to post a comment.