মহাসিন মোল্যা,মাগুরা।।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এ্যাড. আসাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ (২৫ ডিসেম্বর) বুধবার সকালে কবর জিয়ারত,শোক র্যালি,স্মরণসভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে মাগুরা জেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ মহিলা আওয়ামীলীগ,যুব মহিলালীগ,জেলা জাসদ,মাগুরা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা জানানো হয়।পরে একটি বিশাল শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নোমানি ময়দানে স্মরণ সভায় মিলিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন মগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খাঁন।
স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত নেতা আছাদুজ্জামানের পুত্র মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু,সহ-সভাপতি আফম আবদুল ফাত্তাহ,মুন্সী রেজাউল ইসলাম,আবু নাসির বাবলু, বাসুদেব কুণ্ডু,মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লাইলা জলি,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল,জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন,প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল,ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, ,জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট সমাজসেবক জাহিদুল আলম,মাগুরা জেলা আওয়ামীলীগ যুগ্ম- সাধারণ সম্পাদক এ্যাড. কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির,সাধারণ সম্পাদক আবদুল মান্নান,পৌর আওয়ামীলীগ সভাপতি বাকি ইমাম ভুইয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল,মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান,ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল,সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা,স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শেখ সালাউদ্দিনসহ প্রমুখ।
উল্লেখ্য,প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাড. আসাদুজ্জামান ১৯৯৩ সনের ২৫ ডিসেম্বরের এই দিনে মৃত্যুবরণ করেন।
You must be logged in to post a comment.