মাগুরায় বিদেশ ফেরত এক যুবক করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২১ জন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৩:৪৫ অপরাহ্ন

মহসিন মোল্যা মাগুরা প্রতিনিধি।।

গত ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্টে মাগুরায় মালদ্বীপ ফেরত এক যুবক করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ২১জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯জন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, আজ বৃহস্পতিবার মাগুরায় মালদ্বীপ ফেরত এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। সে গত ১৬ তারিখ মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের কুকিলা গ্রামে। এখন পর্যন্ত মাগুরায় মোট করোনা সনাক্ত হয়েছে ২১ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৯ জন, শ্রীপুরে ৬ জন, শালিখায় ৫ জন, মহম্মদপুরে ১ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ জন। আক্রান্ত ২ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ