মাগুরায় বাস-মাইক্রোবাসের ত্রিমূখী সংঘর্ষে নিহত ৪ আহত ২০

মহসিন মোল্যা,মাগুরা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৭ অপরাহ্ন

মাগুরা–যশোর মহাসড়কের মঘির ঢাল নামক স্থানে দুটি যাত্রীবাহী পরিবহন ও একটি মাইক্রোবাসের ত্রিমূখী সংঘর্ষে ৪ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তাৎক্ষনিক পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন জানান, আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তমাগুরা সদরের মঘির ঢাল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুটি বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। যশোর গামী চাকলাদার পরিবহনের একটি বাস ও একটি মাইক্রোবাস এবং অপর দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হলে চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশের পানিতে উল্টে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা চাকলাদার পরিবহনের বাস থেকে ৪ টি মৃতদেহ উদ্ধার করেছে।

নিহতরা হচ্ছে চাকলাদার পরিবহনের সুপার ভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর রুপদিয়া গ্রামে। অপর নিহত হচ্ছে নরসিংদি দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় এখনো মেলেনি। আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ