ওমানের প্রধান তেল টার্মিনাল মিনা আল ফাহালাই বিস্ফোরণ, কার্যক্রম বন্ধ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ওমানের মিনা আল ফাহাল টার্মিনালের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর থেকে দেশটির প্রধান এই টার্মিনালের কার্যক্রম বন্ধ রয়েছে।

আবারও দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস ডুবিআবারও দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস ডুবি

সূত্রের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স জানায়, মিনা আল ফাহাল টার্মিনালের সিঙ্গেল-বুই মুরিং (এসবিএম) বার্থের কাছে বিস্ফোরণ ঘটে। এরপর তেল লোডিং বন্ধ করে দেওয়া হয়।

সূত্রমতে, সন্দেহভাজন ড্রোন হামলার কারণে এসবিএম ১ এবং ২ বার্থের মধ্যে এই বিস্ফোরণ হয়। যদিও হামলাটি কখন হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

শুক্রবার বন্দরের বাইরে বেশ কয়েকটি সুপারট্যাঙ্কারকে নোঙর করা অবস্থায় দেখা গেছে।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ