মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ বিভিন্ন মামলার ১৭ জনকে আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯, ৬:৫৬ অপরাহ্ন

 

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

গত ২৫ মার্চ সোমবার থেকে ২৮ মার্চ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম বলেন,মাগুরা শহরের নিজনান্দুয়ালী,নতুন বাজার এবং  পারন্দুয়ালী এলাকা থেকে মাদক বিক্রেতা ও সেবনকারী সহ বিভিন্ন মামলার ১৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের নামে থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলা রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ