মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বিট্টু (৩০) নামে এক যুবক।আজ (২২ জুলাই) সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- বিট্টুর স্ত্রী পুন্ন (২০) ও তার ১০ মাসের ছেলে সন্তান মানব।
এলাকাবাসি জানান,বিট্টু হিন্দু ধর্মবলম্বী হলেও তার স্ত্রী পুন্ন মুসলিম হওয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করে পুন্নকে বিয়ে করেন বিট্টু।তাদের ঘরে মানব নামে ১০ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।তবে ধর্ম ত্যাগ করায় বিট্টুকে পরিবার থেকে মেনে নেয়নি।তাই বিট্টু পরিবার নিয়ে সদর উপজেলার পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় ভাড়া থাকতেন।সোমবার পারিবারিক কলহের জের ধরে বঁটি দিয়ে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর নিজেও একই বঁটি দিয়ে নিজের গলায় কোপ দেন বিট্টু।তার অবস্থাও আশঙ্কাজনক।
মাগুরার পুলিশ সুপার জনাব খান মোহম্মদ রেজোয়ান বিষয়টি নিশ্চিত করে জানান বলেন,পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।