মাগুরায় জেলা ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মহসিন মোল্যা,মাগুরা
শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ৫:১২ অপরাহ্ন

মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে চার শত দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১ টায় মাগুরা সৈয়দ আতর আলী রোডে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আবুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ