মাগুরায় ছাত্রলীগের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে সবজি ও মাছ বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৭:৩১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় করোনা প্রাদুর্ভাব মোকাবেলাই কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি ও মাছ বিতরণ করেছে মাগুরা জেলা আ.লীগের সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গোলাম মোওলার কনিষ্ট পুত্র সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রাসেল রিমন ও জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল মোল্যা।

আজ ৫ মে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মোল্যাপাড়া এলাকার শতাধিক পরিবারের মাঝে সবজি ও মাছ বিতরণ করা হয়।

সাবেক ছাত্রলীগ নেতা রাসেল রিমন ও জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল মোল্যা জানান,করোনায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের জন্য সবজি ও মাছ বিতরণ করা হয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা ভেবে সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইমুন হাসান রনি,ভদপ্তর সম্পাদক আবির আহম্মেদ ইভান, ছাত্রলীগ নেতা তানজিদ রায়হান আপু, ইলিয়াস মোল্যা, রবিন, তামিমসহ আরো অনেকেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ