মাগুরায় গৃহবধুকে ধর্ষন,ভিডিও ধারন ও চাঁদা দাবি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১০ জুন, ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে ঈদের ছুটিতে সাবলেটের বাসায় বেড়াতে আসা লক্ষীপুরের গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। লগৃহবধুকে ধর্ষণের পর নগ্ন ছবি ও ভিডিওচিত্র ধারন করে তা ছড়িয়ে দেওয়ার ভয় ভিতি দেখানোসহ চাঁদা দাবির অভিযোগের ঘটনায় রোববার মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে,ঢাকায় মিরপুরে একটি ফ্ল্যাটে সাবলেট হিসেবে ভাড়া থাকেন ধর্ষণের শিকার নারী ও তাঁর স্বামী।একই বাসায় ভাড়া থাকার সুবাদে ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার সুবাদে তাদের সাথে ঈদে মাগুরায় বেড়াতে আসেন ঘটনার শিকার ওই নারী।

ধর্ষনের শিকার গৃহবধূ জানান,শনিবার রাত সাড়ে আটটার দিকে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলতে বাড়ির বাইরে আসেন তিনি।এ সময় স্থানীয় লিটু মোল্লা (২৭),রেজোয়ান মোল্লা (২১) ও শামিম বিশ্বাস (২১) নামে তিন যুবক তাঁকে জোর করে পাটখেতে ধরে নিয়ে যান।এর পর সেখানে লিটু মোল্লা তাঁকে ধর্ষণ ও ধর্ষণের পর নগ্ন ছবি এবং ভিডিওচিত্র ধারণ করেন।

এরপর ওই নারীর স্বামীকে ফোন করে চাঁদা দাবি করে না দিলে নগ্ন ছবি ও ভিডিও চিত্র প্রকাশের হুমকি দেন লিটু মোল্লা।এ ঘটনায় সদর থানায় মামলা করেন ভুক্তভুগী ওই নারী।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন,অপহরণ করে ধর্ষণ ও ধর্ষণের সহায়তা এবং নগ্ন ছবি ও ভিডিও চিত্র ধারণ সেই সাথে চাঁদা দাবির অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ