মাগুরায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

মহসিন মোল্যা,মাগুরা
রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১, ৪:১৯ অপরাহ্ন

 

মাগুরায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের ৮ টি এবং শ্রীপুর, মহম্মদপুর ও শালিখায় ৩টি করে মোট ১৭ টি বুথে একযোগে টিকাদান শুরু করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুণ্ডু, প্রবীন শিক্ষক অধ্যাপক মফুজার রহমান প্রমূখ।

উদ্বোধনকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, একযোগে মাগুরাতেও এই কার্যক্রমের উদ্বোধন করা হলো। এটি আমাদের জন্যে একটি সুন্দর মুহূর্ত। সারাবিশ্ব একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। বিজ্ঞানের কল্যাণে আজ টিকাও নিতে পারছি।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিগত সময়ে করোনা মোকাবেলা করেছি, নিয়ন্ত্রণ করতে পেরেছি। তার সুদৃঢ় নেতৃত্বের কারণে পৃথিবীর এগিয়ে থাকা উন্নত অনেক রাষ্ট্রের চেয়ে আগে টিকা নিতে পারছি। একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে টিকাদান শুরু হয়েছে।

সাধারণ জনগণকে উদ্দেশ্য করে সংসদ সদস্য বলেন, ভয় পাওয়ার কিছু নেই। সকলেই নাম নিবন্ধন করে টিকা গ্রহণ করুন। সুস্থ্য থাকুন।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, আমরা ২৪ হাজার ডোজ টিকা পেয়েছি যা প্রতিটি মানুষের জন্যে দুটি ডোজ হিসেবে নিবন্ধিত ১২ হাজার মানুষের মধ্যে দেয়া যাবে। ইতোমধ্যেই ১ হাজার ৮৬ জন নিজেদের নাম নিবন্ধন করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে পারবো এবং লক্ষ্যপূরণে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ