মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুরে আরো ১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আজ ২৬ এপ্রিল রবিবার নতুন করে এ তথ্য প্রকাশ করেছেন সিভিল সার্জন কার্যালয়, মাগুরা।
মাগুরায় নতুন আক্রান্ত বলে যে দুজনের নাম এসেছে তার একজনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলা সব্দালপুর ইউনিয়নের জারিয়া (বাখেরা) গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস। তিনি ২০ এপ্রিল ঢাকার নরসিংদী থেকে আসেন। অন্যজনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।
যশোরের ওই ব্যাক্তি গতকাল শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন। সন্দেহ হওয়ায় তার নমুনা নেওয়া হয়। যেহেতু শালিখা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল তাই তার নাম মাগুরার মধ্যে চলে এসেছে। ওই ব্যাক্তি বাদে তাই মাগুরায় মোট করোনা ভাইরাস আক্রান্ত ৩ জন।
গত ২২ এপ্রিল মাগুরা আঠারখোদায় করোনায় আক্রান্ত হন ১ জন । একদিন বিরতি দিয়ে ২৩ এপ্রিল নমুনা পরীক্ষায় আরো ১ জন করোনা পজিটিভ পাওয়া যায় শ্রীপুরে। এরপর আজ আরো ১ জন করোনা রোগী শনাক্ত হল। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়াল।
You must be logged in to post a comment.